চান্দিনায় অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি কাটায় মোবাইল কোর্ট অভিযান; ১০ হাজার ফুট পাইপ ধ্বংস

আলিফ মাহমুদ কায়সার , কুমিল্লা

 

কুমিল্লার চান্দিনায অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে কৃষিজমির মাটি কেটে পরিবেশ ও ফসলি জমি ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ৩১ মার্চ পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে কেরণখাল ইউনিয়নের দোতলা এলাকা এবং বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর তালপট্টিতে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তিনটি ড্রেজার মেশিন বিনষ্ট করা হয় এবং প্রায় ১০ হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়।
অভিযানে বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর এলাকার মোহাম্মদ সোহেলকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া কেরণখাল ইউনিয়নের দোতলা এলাকার মাটি ব্যবসায়ী আবুল হাসেমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে একই দিন রাতে বদরপুরের বামনীখোলা এবং চান্দিনা পৌরসভার বড় গোবিন্দপুরের মধ্যমতলা এলাকায় ভেকু দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে রমিজ উদ্দিন (৬৬) ও আবুল কাসেম মাস্টার (৬৫)-কে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন চান্দিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আল নুর।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ