নড়াইলে অবৈধ ভাবে মজুদকৃত ৭ হাজার ৭৫০ লিটার ডিজেল জব্দ,৫০ হাজার টাকা জরিমানা

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলা প্রশাসন আলাদা চারটি এলাকা থেকে ৭ হাজার ৪০০ লিটার ডিজেল জব্দ করেন। এ ঘটনায় চারজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়,নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া থেকে ২৮ ব্যারেলে জমাকৃত ৫ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেন কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস। এ সময় তেল বিক্রির লাইলেন্স না থাকায় যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে,কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল ইসলামের নেতৃত্বে বারইপাড়া ফেরিঘাট এলাকা থেকে অবৈধ ভাবে মজুদকৃত ৯টি ব্যারেলে থাকা এক হাজার ৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় মাউলি গ্রামের সাত্তার শেখের ছেলে লিটুকে (৫৫) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া,লোহাগড়া উপজেলার বড়দিয়া বাজারের একটি দোকানে ১০০ লিটার ডিজেল মজুদ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা এবং ছত্রহাজারী বাজারে ২৫০ লিটার ডিজেল মজুদ রাখায় ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জব্দকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ