মাদকবিরোধী অভিযান: ফেনীতে চারজনের বিভিন্ন মেয়াদে সাজা

সংবাদ প্রতিবেদন : বাংলা প্রেস মিডিয়া ডেস্ক।

​ফেনী মডেল থানাধীন লালপোল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে মাদ্রাসা রোড সংলগ্ন স্থানে ২৯ মার্চ, ২০২৬ তারিখে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এই অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চার ব্যক্তিকে হাতেনাতে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। ফেনী জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায় এবং চয়ন বড়ুয়া। আটকের পর আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে তাৎক্ষণিক সাজা ঘোষণা করেন আদালত।

​দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানাধীন চরপার্বতী এলাকার মৃত মোহাম্মদ আলী ও সাফিয়া খাতুনের ছেলে মো. সোহাগকে (৩০) দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ফেনীর দাগনভূঞা উপজেলার আলাইয়াপুর গ্রামের মৃত শামসুল হক ও জেসমিন আক্তারের ছেলে আবদুর রহমান ফাহাদ (২০), ফেনী মডেল থানাধীন ফাজিলপুর এলাকার মৃত আব্দুস সোবহান ও হাসিনা বেগম দম্পতির ছেলে রফিকুল ইসলাম রাসেল (২৮) এবং একই থানার ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মন্নান ও রোশনা বেগমের ছেলে মো. আজিজুল্যাহকে (৫০) সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি এই তিন আসামির প্রত্যেককে একশত টাকা করে অর্থদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ