
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ায় চাচার বালু বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ভাতিজা নয়ন মোল্যা (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে বেলটিয়া এলাকার হাজী বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর নয়ন মোল্যা উপজেলার মোচড়া গ্রামের (উত্তর পাড়া) পিকুল মোল্যার ছেলে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার দুপুরে লোহাগড়া উপজেলার মোচড়া গ্রামের আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সাথে নিয়ে অবৈধ ট্রলিতে বালু আনতে মধুমতী নদীর পার্শ্ববর্তী বালুর চাতালে যান।
ট্রলিতে বালু ভর্তি করে মোচড়ার দিকে ফিরছিল তিনি। এসময় আকরামের কিশোর ভাতিজা বালু ভর্তি ট্রলির উপরেই বসা ছিলো। আঞ্চলিক সড়কের হাজী বাড়ি এলাকায় পৌঁছালে হঠাৎ বাঁশের আঘাত লেগে নয়ন ট্রলির ওপর থেকে ছিটকে পড়ে ট্রলির পেছনের চাকার নিচে পিষ্ট হয়।
পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লোহাগড়া থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান,
সাংবাদিকদের বলেন,এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি,অভিযোগ
পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে
। অযান্ত্রিক যান নিয়ন্ত্রণে কোন পদক্ষেপ নেয়া হয়েছে কিনা লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আইনশৃঙ্খলা মিটিংয়ে অযান্ত্রিক যানের ব্যাপারে নিয়মিত অভিযোগ আসে।
প্রতিটা মিটিংয়েই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয় এগুলো আটক করার ব্যাপারে।