ভৈরবে ট্রেনে কা*টা পড়ে দুই যুবকের মৃ*ত্যু

শাহীন সুলতানা

 

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পৃথক দুটি স্থানে ট্রেনে কা*টা পড়ে দুই যুবকের মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ও সোমবার (২৩ মার্চ) রাতের ব্যবধানে ঘটে যাওয়া এই দুই ঘটনায় স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এই দূর্ঘটনার দিয়ে রেলপথে নিরাপত্তা ব্যবস্থার নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে ২৯ নম্বর রেলসেতু এলাকায় কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কা*টা পড়ে এক অজ্ঞাতনামা যুবকের মৃ+ত্যু হয়। নিহত যুবকের পরনে ছিল জিনস প্যান্ট ও লাল রঙের শার্ট। তার পরিচয় শনাক্তে ইতোমধ্যে পিবিআইকে অবহিত করা হয়েছে।
অন্যদিকে, সোমবার রাত ৯টার দিকে স্টেশন-সংলগ্ন পশ্চিম আউটার এলাকায় এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের নিচে কা+টা পড়ে নিহত হন আইনুল হক (২৫) নামের এক যুবক।
তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বানাইল ইউনিয়নের দাউদপুর গ্রামের বাসিন্দা তোরাব আলীর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, আইনুল হক মানসিকভাবে অসুস্থ ছিলেন। দুর্ঘটনার পর তার ম+রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ জানান, “দুটি ঘটনাতেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তে কাজ চলছ বলে জানান

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ