৭১ এর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা: “তাদের আত্মত্যাগেই স্বাধীন বাংলাদেশ”- বিএনপি নেতা জসিম উদ্দিন আহমেদ খোকন

রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা)

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন, নেত্রকোণার কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি, সাফিয়া খোরশেদ আহমেদ মডেল একাডেমির প্রতিষ্ঠাতা, স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান লিসা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এবং পৌর মেয়র পদপ্রার্থী জসিম উদ্দিন আহমেদ খোকন।

বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দেশের লাখো শহীদের আত্মত্যাগ, মা-বোনের সম্ভ্রমহানি এবং অসংখ্য মানুষের ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই ঋণ কখনো শোধ হওয়ার নয়।”

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতন ও গণহত্যার বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ৩০ লাখ শহীদের আত্মদান এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীনতা।”

জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যারা দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাদের আদর্শ ও দেশপ্রেম আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।”

তিনি বর্তমান প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।”

বিবৃতির শেষে তিনি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ