ঠাকুরগাঁওয়ে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি: পেঁয়াজ ও ভুট্টা চাষিদের কপালে চিন্তার ভাঁজ

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও।

 

ঠাকুরগাঁওয়ে হঠাৎ ঝোড়ো হাওয়াসহ ব্যাপক শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জেলা সদর উপজেলার কিছু অংশ এবং বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন এলাকায় এই শিলাবৃষ্টি আঘাত হানে।

সরেজমিনে এবং স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ শুরু হওয়া এই শিলাবৃষ্টিতে বিশেষ করে পেঁয়াজ এবং ভুট্টা ক্ষেতের ওপর বিরূপ প্রভাব পড়েছে। ভুট্টা চাষিরা আগে থেকেই বিভিন্ন কারণে লোকসানের সম্মুখীন হচ্ছিলেন, তার ওপর এই শিলাবৃষ্টি যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

চাড়োল গ্রামের কয়েকজন কৃষকের সাথে মুঠোফোনে কথা বলে জানা গেছে, শিলাবৃষ্টি সব এলাকায় সমানভাবে না হলেও যেসব জায়গায় পড়েছে, সেখানে উঠতি ফসলের বেশ ক্ষতি হয়েছে। কৃষকরা জানান, যারা আগাম জাতের পেঁয়াজ আবাদ করেছিলেন, তাদের ফসল প্রায় পরিপক্ক হওয়ায় ক্ষতির পরিমাণ কিছুটা কম হতে পারে। তবে যারা দেরিতে আবাদ করেছেন, তাদের কচি পেঁয়াজ গাছ শিলার আঘাতে নুয়ে পড়েছে, যা ফলন বিপর্যয়ের কারণ হতে পারে।

কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, এই মুহূর্তে শিলাবৃষ্টির কারণে মাঠের ফসলে ছত্রাকের আক্রমণ বাড়তে পারে। তাই দ্রুত কৃষি কর্মকর্তাদের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ