সাংবাদিকরা সমাজের দর্পণ”: বালিয়াডাঙ্গায় সংবাদকর্মীদের সাথে ডা. কাশফিয়া সালাম নিঝরের মতবিনিময়

জসীম উদ্দিন ইতি ঠাকুরগাঁও।

 

ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের সুযোগ্য কন্যা ডা. কাশফিয়া সালাম নিঝর বালিয়াডাঙ্গী উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এই শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ মার্চ, ২০২৬) দুপুরে বালিয়াডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে বালিয়াডাঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. কাশফিয়া সালাম নিঝর সাংবাদিকদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে ডা. কাশফিয়া সালাম নিঝর বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। এলাকার উন্নয়ন এবং মানুষের সঠিক চিত্র তুলে ধরতে সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। ঠাকুরগাঁও-২ আসনের মানুষের কল্যাণে আমার বাবা ডা. মো. আব্দুস সালাম নিরলস কাজ করে যাচ্ছেন। এই উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।” তিনি আরও যোগ করেন যে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বালিয়াডাঙ্গা তথা পুরো ঠাকুরগাঁও জেলাকে একটি সমৃদ্ধ মডেল হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

বালিয়াডাঙ্গা প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক ডা. নিঝরের সামনে তুলে ধরেন।

তিনি ধৈর্য সহকারে সাংবাদিকদের কথা শোনেন এবং এলাকার জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে বালিয়াডাঙ্গা প্রেস ক্লাবের পক্ষ থেকে ডা. কাশফিয়া সালাম নিঝরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভার সমাপ্তি ঘটে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ