বন্ধ পাটকল আমরা চালু করব, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী– মো. শরীফুল আলম

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

বন্ধ পাটকল আমরা চালু করব বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম । এসময় তিনি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারেই রয়েছে, যে বন্ধ পাটকল গুলো আছে তা পুনরায় চালু করা হবে। অনেকগুলো পাটকল চালু হয়েছে আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। এতে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।

দেশী বিদেশী যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এ পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সকল ধরনের কার্যক্রম চালাচ্ছি।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সকালে রূপগঞ্জের তারাব পৌরসভার নোয়াপাড়ায় জামদানী ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি ।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ঐতিহ্যবাহী জামদানী শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানী ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেছেন প্রতিমন্ত্রী। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেছেন। আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্রে পরিদর্শন করেন । প্রতিমন্ত্রী মসলিন  কাপড় তৈরীর  বিভিন্ন ধাপ চরকা দিয়ে কাপাস তুলা  থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে কাপড় তৈরীর কাজ পরিদর্শন করেন।   এ সময় গ্যালারীতে রাখা মসলিন সুতা দিয়ে তৈরি কাপড়ের প্রদর্শনী ঘুরে দেখেন।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো: মিজানুর রহমান,তাঁত বোর্ডের সদস্য দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো: জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো: রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী,তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো: কুতুব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ অনেকে। ##

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ