ঈদুল ফিতর উপলক্ষে তেরখাদা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এফএম হাবিবুর রহমান

রাসেল আহমেদ, খুলনা

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট ব্যবসায়ী এফএম হাবিবুর রহমান তেরখাদাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। তিনি দেশ-বিদেশে অবস্থানরত প্রিয়জনদের উদ্দেশে আবেগঘন আহ্বান জানিয়ে বলেন, ঈদের আনন্দ ভাগ করে নিতে না পারলেও ভালোবাসা ও দোয়ার বন্ধন সবাইকে এক সুতোয় বেঁধে রাখে।
তিনি আরও বলেন, “দেশে এবং দেশের বাইরে ছড়িয়ে থাকা আমার প্রিয় সকল মানুষকে জানাই হৃদয়ের গভীর থেকে ঈদ মোবারক। এই ঈদে হয়তো সবাই একসাথে থাকা হয় না—কেউ পরিবার থেকে দূরে, কেউ প্রিয় মুখগুলোকে শুধু স্মৃতিতে ধারণ করে… তবুও ভালোবাসা আর দোয়ার বন্ধন আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। দূরত্ব যতই হোক, মনটা যেন সবসময় কাছেই থাকে। এই ঈদে আল্লাহ আমাদের সবার জীবন ভরে দিন শান্তি, সুখ আর অগণিত রহমতে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন—ঈদ মোবারক।”
এফএম হাবিবুর রহমান তেরখাদা উপজেলার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি সমাজে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান।
তার এই ঈদ শুভেচ্ছা বার্তা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে। উপজেলাবাসী তার এই আন্তরিক শুভেচ্ছা ও দোয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ