ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান মিল্টন মুন্সি, তেরখাদার বারাসাত ইউনিয়নবাসীর প্রতি শুভেচ্ছা

খুলনা সংবাদদাতা

খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নবাসীসহ সমগ্র উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও সহ-সভাপতি মিল্টন মুন্সি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। এই ঈদের আনন্দ যেন সমাজের সব স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই তার প্রত্যাশা।
মিল্টন মুন্সি বারাসাত ইউনিয়নবাসীর প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানো এবং সুখ-দুঃখ ভাগাভাগি করাই প্রকৃত মানবতার পরিচয়। তিনি সবাইকে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রমজান মাসের সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত আত্মসংযম ও তাকওয়াকে কাজে লাগিয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা সবার দায়িত্ব।
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তেরখাদার বারাসাত ইউনিয়নসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ