চান্দিনার দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের ইফতার ও পুনর্মিলন অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

স্মৃতিময় বিদ্যাপীঠের প্রাঙ্গণে দীর্ঘ এক দশক পর আবারও এক মিলনমেলায় মিলিত হলেন সহপাঠীরা।

 

কুমিল্লার চান্দিনাস্থ দোল্লাই নোয়াবপুর আহসান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে ১৮ মার্চ ২০২৬, বুধবার (২৮ শে রমজান) জাঁকজমকপূর্ণ বার্ষিক ইফতার মাহফিল ও পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব খোরশেদ আলম এবং সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি জনাব রকিবুল ইসলাম মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মীয় শিক্ষক মনিরুল ইসলাম এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানে দীর্ঘ সময় পর একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। স্মৃতিচারণ ও আড্ডায় মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় চত্বর।
এবারের আয়োজনের বিশেষত্ব ছিল দেশে ও প্রবাসে থাকা বন্ধুদের সমন্বয়।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দেশে অবস্থানরত ২০১৫ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ এবং আর্থিক সহযোগিতায় অগ্রণী ভূমিকা পালন করেছেন ওই ব্যাচের প্রবাসী শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্যাচের শিক্ষার্থী আনিসুল ইসলাম অনি, আবু সুফিয়ান এবং শান্ত চন্দ্র দাস। বক্তারা তাদের বক্তব্যে স্কুলের স্মৃতি রোমন্থন করার পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলা অব্যাহত রাখার এবং বিদ্যালয়ের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

পরিশেষে, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ