নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শাকিল ও লাকু আটক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলে মাদক ব্যবসায়ী শাকিল ভুঁইয়া ও লাকু মোল্যা
কে ৩৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত মোঃ শাকিল ভুঁইয়া,কালিয়া থানাধীন বনগ্রামের মোঃ শহীদ ভুঁইয়ার ছেলে ও লাকু মোল্যা একই বনগ্রামের তোতা মিয়ার ছেলে।

গত (১২ মার্চ) রাত ৯ টা ৪০ মিনিটের সময় নড়াইল জেলার সদর থানাধীন বাঁশগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাঁশগ্রাম বাজারস্থ জাকির মোল্যার ডেকোরেটর দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম,
এএসআই মোঃ আখতারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শাকিল ভুঁইয়া (৩১) ও লাকু মোল্যা (৩৮) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৭ (সাঁইত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে আসামিদের নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ