
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীদপ্তরের জালে ৪০৫
পিস ইয়াবা ও নগদ টাকাসহ সাবেক মেম্বার মোঃ ফরিদুর রহমান (ফরিদ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীদপ্তরের হাতে আটক।
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধুন্দা গ্রামের মৃত-লুৎফার রহমানের ছেলে মোঃ ফরিদুর রহমান ফরিদ মেম্বার (১১ মার্চ) বুধবার সকাল ১১ টার সময় নিজ বাড়ি ধুন্দা গ্রাম থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীদপ্তরের অভিযানে ৪০৫ পিস ইয়াবা,নগদ ৩৬ হাজার টাকা,একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন,একটি অ্যানালগ মোবাইল ফোনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীদপ্তরের একটি টিম আটক করে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধীদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুল মান্নান বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬ এর ১০ (ক) ও ২৬ (১) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করেন।
পরে নড়াইল সদর থানায় হস্তান্তর করেন।