মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শাহীন সুলতানা , কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

 

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লতিফ মিয়া ও হায়দার এ আলম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. এম. হাবিল (হাবিল বাঙালি), সাধারণ সম্পাদক মো. হারিছ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দীন ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতি কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি বীর কাশিমনগর এফ.ইউ. উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. নূরুল আলম রাশিদ, উপজেলা বিআরডিবি’র সভাপতি মো. দ্বীন ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব মুখলেসুর রহমান মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহবায়ক নাজমুল হাসান নাজিম, সদস্য সচিব আরমান উজ জামান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুস সালাম সুমন, সদস্য সচিব শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম আরিফ, কুলিয়ারচর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম, আলি হায়দার, মোছা. শরীফুন্নেছা শুভ্রা, শাহীন সুলতানা, মো. আলী সোহেল, মো. সবুজ মিয়া, মো. আজিজুল ইসলাম, সজিব আহমেদ, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন, ফাহিম আহমেদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কমচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় বক্তারা স্বাধীনতা দিবসের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে দিবসটি সর্বোচ্চ মর্যাদায় উদযাপন করা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠান আরও প্রাণবন্ততা ও সমৃদ্ধি আনতে উপস্থিত সকলেই গঠনমূলক মতামত তুলে ধরে কুলিয়ারচর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এবারের মহান স্বাধীনতা দিবস উদযাপন আরও সুন্দর, সুশৃঙ্খলভাবে উদযাপিত হবে এ আশা ব্যক্ত করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ