নড়াইলে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী রিকু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের হাতে আটক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের কালিয়া উপজেলায় ইয়াবাসহ মো. রিকু মোল্যা (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। সে ওই গ্রামের মো. হারেজ মোল্যার ছেলে। নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,গোপন সংবাদ পেয়ে উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা এলাকায় অভিযান চালিয়ে মো. রিকু মোল্যা নামে এক যুবককে তার বাড়ি থেকে ইয়াবাসহ আটক করা হয়।

এসময় তার কাছ থেকে মোট ২ হাজার ৪৮ পিস ইয়াবা,মাদক বিক্রির ২ লাখ ৭৫ হাজার টাকা,২টি মোবাইল ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

আটক যুবককে কালিয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. আব্দুল মান্নান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ