চান্দিনার বরকরই বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

কুমিল্লা চান্দিনার ১২ নং বরকরই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ শনিবার ১৭ রমজান বরকরই ১ নং ওয়ার্ড দক্ষিণ পশ্চিমপাড়া মেইলগেইট সংলগ্ন মাঠে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় বিএনপি নেতা মাওলানা ইউসুফ প্রধান এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহজালাল প্রধান,কাতার বিএনপি’র যুগ্ম সম্পাদক বাবুল গাজী, ইউনিয়ন যুবদলের সভাপতি জি এন জাকারিয়া হোসেন,
বিএনপি নেতা ফজলুল হক পাটোয়ারি মুকুল,বাশার মেম্বার,পীরজাদা হুমায়ুন কবির,ওয়ার্ড বিএনপির সভাপতি ইসহাক আহমেদ,ওয়ার্ড সহসভাপতি ফয়সল আহমেদ ফয়েজ ও সাহাদাত হোসেন মেম্বার।
বক্তারা বলেন- পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়।

এই মাসের শিক্ষাকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান । সেই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় বিএনপিকে সুসংগঠিত করে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাওলানা বদিউল আলম এর দোয়া ও মোনাজাত পরিচালনায় উপস্থিত ছিলেন
ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবদুর রাজ্জাক,ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক কাউছার আহমেদ ,সাংগঠনিক সম্পাদক সুমন,ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল হোসেন,স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক ইকবাল হোসেন,যুবদল নেতা আশেক এলাহী বাবু,আনোয়ার,সহসভাপতি আবদুল মালেক,এনামুল হক,আশেক মজুমদার,ওয়ার্ড ছাত্রদল সভাপতি আবদুল কাইয়ুম,মাজহারুল,খোকন পাটোয়ারি,সাত্তার মেম্বারসহ বিএনপির অঙ্গ সংগঠেনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ