বাগেরহাটের রামপালে আন্তর্জা‌তিক নারী দিবস পালন ক‌রলো নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা


সোহেল রানা বাবু, বাগেরহাট


নারী‌র অ‌ধিকার, সম্মান ও সাফল্য‌কে স্বীকৃ‌তি দেয়া সহ লিঙ্গ সমতা সম্প‌র্কে স‌চেতনতা বাড়া‌নোর লক্ষে রামপাল উপ‌জেলায় আন্তর্জা‌তিক নারী দিবস পালন ক‌রে‌ছে নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা এনজিও।
‎”আজ‌কের পদ‌ক্ষেপ, আগামীর ন্যায় বিচার,
‎সুর‌ক্ষিত হোক নারী ও কন্যার অ‌ধিকার”
‎প্র‌তিপাদ্য‌কে সাম‌নে রে‌খে বেসরকারী উন্নয়ন সংস্থা নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা রোববার মানববন্ধন, রে‌লি ও আ‌লোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত ছি‌লেন রামপাল উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফের‌দৌসী।

‎৮ মার্চ রবিবার সকালে উপজেলা ম‌হিলা বিষয়ক কর্মকর্তা কা‌নিজ ফা‌তেমা শেফা’র সভাপ‌তি‌ত্বে
‎উপ‌জেলা পরিষদ মিলনায়তনে আ‌য়ো‌জিত যৌথ আ‌লোচনা সভায় বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন রামপাল থানার পরিদর্শক (ও‌সি তদন্ত) সুব্রত বিশ্বাস, উপ‌জেলা প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন্ জামান, রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সভাপ‌তি এম এ সবুর রানা, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন এবং ওয়ার্ল্ড ‌ভিশন এর এ‌লাকা ব্যবস্থাপক লিটন মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা শা‌হিনুর রহমান। আলোচনা সভায় ‌বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ, নাগ‌রিক ফোরাম নেতৃবৃন্দ ও নারী নেত্রীবৃন্দ অংশ নেন।

‎বক্তারা ব‌লেন, নারীর ক্ষমতায়ন ও অ‌ধিকার প্র‌তিষ্ঠায় আমরা এ‌গি‌য়ে‌ছি অ‌নেক, কিন্ত এ‌খো‌নো আ‌রো অ‌নেক কিছু কর‌তে হ‌বে। স্থানীয় সরকা‌রের প্র‌তি‌টি ধা‌পে দে‌শের ৫১শতাংশ নারীর প্র‌তি‌নি‌ধিত্ব প্র‌তি‌ষ্ঠা করতে হবে। প‌রিবার ও সমাজ‌ থে‌কে নারী ও শিশু নির্যাতন, ধর্ষন, বলাৎকার ও
‎হত্যা বন্ধ কর‌তে হ‌বে। উত্তরা‌ধিকার আইনসহ নারী‌র প্র‌তি বৈষম্যমুলক আইনগুলো যু‌গোপ‌যোগী কর‌তে হ‌বে।‌ শিশু বিবাহ বন্ধ ও নারী শিক্ষা নি‌শ্চিত কর‌তে হ‌বে। নারীর কর্মসংস্থা‌নের সু‌যোগ বৃদ্ধিসহ কর্ম‌ক্ষে‌ত্রে নারীর নিরাপত্তা নি‌শ্চিত কর‌তে হ‌বে।

‎দাতা সংস্থা জে এফএ কনসা‌ল্টিং গ্রুপ এর অর্থায়‌নে মানু‌ষের জন্য ফাউ‌ন্ডেশন এবং আমরাই পা‌রি পা‌রিবা‌রিক নির্যাতন প্র‌তি‌রোধ জোট (উই ক্যান) এর সহ‌যো‌গীতায় নাগ‌রিক প্রক‌ল্পের আওতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা আন্তর্জা‌তিক নারী দিব‌সে এই রে‌লি ও আ‌লোচনা সভা বাস্তবায়ন ক‌রেছে।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ