
সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য হিসেবে অনেক প্রার্থীর নাম শোনা গেলেও আলোচনার কেন্দ্রে রয়েছেন খুলনা সরকারি মহিলা কলেজের পরপর দুই দুইবার নির্বাচিত সাবেক ভিপি ফারজানা লাবনী।
ইতিমধ্যে নিজের যোগ্যতা এবং বিগত দিনে আন্দোলন সংগ্রামে ভূমিকা তুলে ধরেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে। স্থানীয় নেতৃবৃন্দের দাবি ফারজানা লাবনীকে নারী সংসদ সদস্য হিসেবে আগামী জাতীয় সংসদে দেখতে চান তারা।
শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষাজীবনে ছাত্রদলের নাম লেখান ফারজানা লাবনী। ছাত্রদলের পক্ষ থেকে পরপর দুইবার প্রত্যক্ষ ভোটে খুলনা সরকারি মহিলা কলেজের ভিপি নির্বাচিত হন। জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংস্কৃতিক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন ফারজানা লাবনী।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণকারী এই নেত্রী দলের নির্দেশনা মেনে প্রত্যেকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন সময় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। পরিবার পরিজন নিয়ে পালিয়ে বেড়িয়েছেন। রাজনীতিতে সক্রিয় খুলনায় বেড়ে ওঠা ফারজানা লাবনীর জীবনযাপন মোটেও সহজ ছিল না। তার পরেও সাধ্যমত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে রয়েছেন, তাদের সহায়তা করেছেন।
কর্মজীবনে নারী নেত্রী ফারজানা লাবনী জনপ্রিয় জাতীয় দৈনিক “খবরের কাগজ’ সংবাদপত্রের বিজনেস এডিটর হিসেবে কাজ করছেন। তাছাড়া তিনি লাবণ্য (এনজিও) নির্বাহী পরিচালিকা।খুলনা জেলা সাংবাদিক ফোরাম ঢাকা, ডিআরইউ, ইআরএফ, উইমেন এন্ড জার্নালিজম ফোরামসহ জাতীয় প্রেস ক্লাবের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি। একই সঙ্গে নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এই নারী নেত্রী।
তার উদ্দেশ্য নারী ও শিশুদের জীবনমান উন্নয়নের কাজ করা। দলের প্রতি আস্থা, সাংগঠনিক দক্ষতা, রাজপথের সক্রিয় ভূমিকা তাকে খুলনা বাগেরহাট এলাকায় নেতাকর্মীদের মাঝে জনপ্রিয় করে তুলেছেন। তার আচরণ এলাকার মানুষকে মুগ্ধ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমন ত্যাগী কর্মীবান্ধব সৎ ও যোগ্য নেত্রীকে জাতীয় সংসদে দেখতে চান বিএনপি’র তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরা।।