জাতীয় শিক্ষা সপ্তাহে ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী সাজ্জাদ হোসেন

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ।

 

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে সাজ্জাদ হোসেন। সে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র। গত ৪মার্চ বুধবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।

সাজ্জাদ হোসেন কেবল পড়াশোনাতেই নয়, বরং উপস্থিত বক্তৃতা, বিতর্ক এবং সৃজনশীল কর্মকাণ্ডেও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। তার এই সাফল্যে উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, সাজ্জাদ আমাদের প্রতিষ্ঠানের গর্ব। তার এই অর্জন জেলার অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিজের এই সাফল্যে কৃতজ্ঞতা প্রকাশ করে সাজ্জাদ হোসেন জানায়, “ষএই অর্জনের পেছনে আমার শিক্ষক এবং বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। আমি ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
উল্লেখ্য যে, জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার পর সাজ্জাদ এখন বিভাগীয় পর্যায়ে ঠাকুরগাঁও জেলার প্রতিনিধিত্ব করবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ