সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন


সোহেল রানা বাবু, বাগেরহাট


সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ছাত্রদল নেতা রউফুল ইসলাম ঝন্টু স্মৃতি ফাউন্ডেশন এর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।

৬ মার্চ শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট স্বাধীনতা উদ্যানে  স্মৃতি ফাউন্ডেশন এর সভাপতি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা খাদেম নেয়ামুল নাসির আলাপ এর সভাপতিত্বে, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাদীউজ্জামান হিরো এর সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু,বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী,রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা, ফকির তারিকুল ইসলাম,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎এছাড়াও বাগেরহাটের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন, বিএনপির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
‎ইফতারপূর্ব দোয়া মাহফিলে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সু-স্বাস্হ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।।


এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ