চান্দিনায় প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজা পড়লেন আওয়ামী লীগ কর্মী জালাল মেম্বার

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

হাতকড়া পরিহিত অবস্থায় বাবার নামাজে জানাজা পড়ছেন আওয়ামী লীগ কর্মী সাবেক ইউপি সদস্য জালাল মেম্বার । শুক্রবার ১৩ জানুয়ারি কুমিল্লার চান্দিনার মাইজখার ইউনিয়ন বামনিখোলার আওয়ামী লীগ কর্মী জালাল আহমেদ প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় তাঁর বাবার নামাজে জানাজা পড়েছেন।জালাল আহমেদের পিতা মরহুম আবদুল খালেক গত বুধবার রাতে অসুস্থজনিত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাবার মৃত্যুর সংবাদ পেয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি নিয়ে শুক্রবার বাদ জুম্মাহ ৩ নং ওয়ার্ড বামনিখোলা গ্রামের বাড়ি যান জালাল আহমেদ। সেখানে বাড়ির পাশে বায়তুল নুর জামে মসজিদ প্রাঙ্গণে বাবার জানাজায় অংশ নেন। এরপর প্রতিবেশী ও স্বজনদের সঙ্গে বাবার জানাজায় অংশগ্রহন করেন। পরে নিজ বাসভবনে মা, স্ত্রী স্বজনদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তিনি।
জালালের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুইমাস আগে কুমিল্লা আদালত প্রাঙ্গন থেকে থেকে গ্রেপ্তার হন তিনি। বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
জালাল মেম্বারের স্বজনেরা জানান, ডিসেম্বর মাসে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসে অন্য দুটি মামলায় জামিন নেন তিনি। এরপর আদালত এলাকা থেকে তাঁকে পুলিশ আবারও গ্রেপ্তার করে একটি রাজনৈতিক মামলার আসামি করে কারাগারে পাঠায়।
পুলিশ পরিদর্শক জানান সাবেক মেম্বার জালাল আহমেদকে শুক্রবার দুপুর ১২ টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। এরপর পুলিশের দুটি দল তাঁকে তাঁর বাড়িতে নিয়ে যায়। সেখানে তিনি বাবার জানাজায় অংশ নেন। ৪ ঘণ্টার মধ্যে তাঁকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।

তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারনে জালাল মেম্বারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ