ভোটকেন্দ্র দখল করে সিল মারার ওইদিন ভুলে যান, ডিআইজি রেজাউল হক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম) বলেন,ভোটকেন্দ্র দখল করে সিল মারার ওইদিন ভুলে যান,সবাই নির্বিঘ্নে ভোট দিবেন। যদি কেউ অনিয়ম করতে চাই,পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশ কোনো ধরনের প্রভাবিত হবে না। পুলিশ কাউকে সমর্থনও করবে না,শুধুমাত্র সুষ্ঠু ভোটকে সমর্থন করবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট’ বিষয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক (পিপিএম) আরো বলেন,নড়াইল হিন্দু ধর্ম অধ্যুষিত এলাকা,নির্বাচনে যাতে সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন,সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। ভোটের আগে ও পরে বা যে কোনো সময় জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত আছে।

আশা করছি এবার সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো ধরনের সমস্যা হবে না,ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন- নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান,সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদারসহ গণমাধ্যমকর্মীরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ