
উমর ফারুক, পঞ্চগড়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ ও ২ সংসদীয় আসনে ভোটের মাঠে এরইমধ্যে শুরু হয়েছে প্রচার প্রচারণা। কে কার থেকে বেশি প্রচার চালাতে পারে সেটি নিয়েও চলছে প্রতিযোগিতা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। গ্রাম গঞ্জে পাড়া মহল্লায় ছেয়ে গেছে প্রার্থীদের ব্যানার ও ফেস্টুন। তবে পঞ্চগড় ১ আসনে প্রচারে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বিএনপি ও ১১ জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যদিকে পঞ্চগড় ২ আসনে
বিএনপি, জামাতের মধ্যে লড়াই বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, ফরহাদ হোসেন আজাদ, ও জামাতে ইসলামীর, মোঃ শফিউল্লাহ সুফির মধ্যে । ভোটার পরিসংখ্যান ও মাঠপর্যায়ের প্রচারণা বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটি আসনেই বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। নারী ও তরুণ ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় নির্বাচনের ফলাফলে এ দুই শ্রেণির ভোটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রচার কার্যক্রমেও বিএনপি ও জামায়াতের ১১ দলীয় জোটের এনসিপি’র তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। ফলে স্থানীয়রা মনে করছেন এবারের পঞ্চগড় ১ আসনে নির্বাচনে মূল লড়াই হবে বিএনপি ও এনসিপি’র মধ্যে। এলাকায় নারী ও তরুণ ভোটারদের লক্ষ্য করে বিএনপি ও জামায়াত প্রার্থীদের বাড়ি বাড়ি গণসংযোগ ও উঠান বৈঠক বাড়ায় মূল লড়াই এই দুই প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে। এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপির ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের সঙ্গে ১১ দলীয় জোটের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সারজিস আলমের । এবং ২ আসনে বিএনপি, জামাতের মধ্যে লড়াই বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব, ফরহাদ হোসেন আজাদের সাথে, জামাতে ইসলামের, মোঃ শফিউল্লাহ সুফির সাথে। তবে শেষ মুহূর্তে এসে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত মাইকিং, লিফলেট বিতরণ ও জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। অন্যদিকে, গ্রামীণ আসনগুলোতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া, কৃষক ও শ্রমজীবী মানুষের সঙ্গে সরাসরি কথা বলাকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। ভোটারদের সাথে কথা বলে জানা যায়, কর্মসংস্থান, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, সেচ ও কৃষি উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার এই বিষয়গুলোই এবারের নির্বাচনে পঞ্চগড় ১ ও ২ আসনের মানুষের প্রধান প্রত্যাশা। তরুণ ভোটারদের একটি বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রার্থীদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। যা প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে। প্রসঙ্গত পঞ্চগড় ১ আসনে মোট
ভোটার সংখ্যা, ৪,৬৩,৭০০ এর মধ্যে পুরুষঃ ২৩১৯৭৬ আর মহিলা ভোটার রয়েছেন ২৩১৭২৩ হিজরাঃ ১জন নতুন ভোটারঃ ২৬৬৭৮ কেন্দ্রঃ ১৫৫ অন্যদিকে
পঞ্চগড় ২ আসনে মোট ভোটার : ৪,১৭,৫২৯ এর মধ্যে পুরুষঃ ২,৯,৭০৮ মহিলাঃ ২,৭,৮১৮ হিজরাঃ ৩ জন নতুন ভোটারঃ ২৭,৫৮৮ কেন্দ্রঃ ১৩২ টি আগামী ১২ই ফেব্রুয়ারি একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।