পূর্বাচলে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত ॥ আহত এক

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় ট্রাকের(ঢাকা মেট্রো ট-১১-৭৯৮৮) ধাক্কায় মোটরসাইকেল চালক রূপগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন(৪৫) নিহত হয়েছেন।

৮ফেব্রুয়ারি রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। তিনি জাঙ্গীর এলাকার কুদরত আলীর ছেলে। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই গ্রামের সেলিম মিয়ার ছেলে মাহমুদ হাসান(২১) গুরতর আহত হয়েছেন।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, কাঞ্চন সেতুগামী ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত মাহমুদ হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ