
জুয়েল হাওলাদার | শরণখোলা (বাগেরহাট)
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে ধানের শীষের পক্ষে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
১লা ফেব্রুয়ারি বিকাল ৪টায় খোন্তাকাটা হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক নির্বাচনী মিছিলসহ অংশগ্রহণ করেন। মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশে জনসভাটি পরিণত হয় এক জনসমুদ্রে।
খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে এমপি হিসেবে এলাকার চাঁদাবাজি, সন্ত্রাস ও অবৈধ ঘের দখলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেব।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঞ্জুমান আরা আলো, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন মোড়েলগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ এম শামীম, যুগ্ন সাধারণ সম্পাদক রাসেল ফকির, শরণখোলা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা মিজানুর রহমান, যুবদল নেতা আবুল হোসেন, শহিদুল ইসলাম সোহাগ এবং ছাত্রদল নেতা শামীম শিকদার।
সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।