জাতীয়তাবাদী নাগরিক পরিষদের আয়োজনে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া

জুয়েল হৃদয়ঃশরণখোলা(বাগেরহাট)

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটের শরণখোলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী নাগরিক পরিষদ শরণখোলা উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী নাগরিক পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জাকির হোসেন।

উপজেলা নাগরিক পরিষদের সভাপতি আবু তাহের পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা মেহেদী সুমন, উপজেলা নাগরিক পরিষদের শিক্ষা বিষয়ক সম্পাদক আবেদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন নাগরিক পরিষদের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ