
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগ যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার বড়াল সভাকক্ষে জাতির সূর্য সন্তান শহীদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশেক এস বি সাত্তারের সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, অতিরিক্ত কৃষি অফিসার ফিরোজ আলী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, দয়ারাপুর ফায়ার সার্ভিস এর স্টেশন কমান্ডার ফজলুর রহমান, নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতারসহ বাগাতিপাড়ার বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যবদ্ধের নেতারা,ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক, ও স্থানীয় সাংবাদিকগন।