নড়াইলে হান্নান খান হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়া পুলিশের হাতে আটক

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল সদরের বুড়িখালি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত দরিদ্র বৃদ্ধ ভ্যানচালক হান্নান খান হত্যা মামলার আসামি মেহেদি ভূঁইয়া (২৭) কে বাগেরহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মেহেদিকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। গ্রেফতারকৃত আসামি মেহেদী ভূঁইয়া সদর উপজেলার বুড়িখালি গ্রামের অহিদার রহমানের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,রোববার রাত ২টার দিকে বাগেরহাটের মোল্লাহাট থানা এলাকা থেকে মেহেদিকে গ্রেফতার করা হয়। তার পাঁচদিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জামান এ কর্মকর্তা।

উল্লেখ্য,জমিজমা নিয়ে বিরোধের জেরে গত (২৮ নভেম্বর) সকালে বুড়িখালি গ্রামে ভ্যানচালক হান্নান খানসহ ৪ জনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন।

পরেরদিন (২৯ নভেম্বর) ভোররাতে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় হান্নান মারা যান। এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ