আইন-শৃঙ্খলা: দাগনভূঞায় মাদক ও পরোয়ানাভুক্ত ১১ আটক

0
24

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, দাগনভূঞা (ফেনী)।

​ফেনীর দাগনভূঞা থানা পুলিশের বিশেষ ও মাদকবিরোধী পৃথক অভিযানে নিয়মিত মামলা এবং সিআর পরোয়ানাভুক্ত ১১ সন্দেহভাজনকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ নির্মূলের অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর, ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

​ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে পুলিশের একাধিক দল এই সাঁড়াশি অভিযানে অংশ নেয়। পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিতে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​আটক ব্যক্তিরা হলেন—দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামের মৃত কোরবান আলীর ছেলে নিজাম উদ্দিন (৪৩), আজিজ ফাজিলপুরের হালিমা খাতুন গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে এমদাদুল হক সুজন (২৫), ৭নং মাতুভূঞা ইউপির আশ্রাফপুর (এবাদুল হক মেম্বার বাড়ি) গ্রামের মৃত এবাদুল হক ও রাজধনবিয়ার ছেলে বেলাল হোসেন (৪৮), একই গ্রামের (দেয়নজি বাড়ি) আমির হোসেন ও সাজেদা আক্তারের ছেলে আলী হাছান (৪৭), রামানন্দপুর গ্রামের সজীব চন্দ্র দাশের ছেলে অন্তর চন্দ্র দাশ (২৩), রঘুনাথপুর গ্রামের মো. হৃদয়ের স্ত্রী জাহানারা আক্তার, ৫নং ইয়াকুবপুর ইউপির ৫নং ওয়ার্ডের চন্ডিপুর (মুন্সি বাড়ি) গ্রামের ফারুক উদ্দিন ও নাসিমা আক্তারের ছেলে মোশরফ হোসেন ফরহাদ (১৯), একই ইউপির ৬নং ওয়ার্ডের শরিফপুর (কলা ওয়ালা বাড়ি) গ্রামের মো. আহসান উল্যাহ ও তাজ নাহার বেগমের ছেলে মো. সাব্বির হোসেন (২০) এবং ২নং রাজাপুর ইউপির ৮নং ওয়ার্ডের মধ্যম জয়নারায়নপুর (পাটোয়ারী বাড়ি) গ্রামের মৃত মোস্তফা ও রহিমা আক্তারের ছেলে মো. আলী উদ্দনি লিটন (৪২)। এছাড়া লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার তোরাবগঞ্জ গ্রামের মলিন ও পারুলের ছেলে ফয়সাল (১৯), যিনি বর্তমানে উদরাজপুর গ্রামে মান্নানের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন এবং নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার ৬নং ওয়ার্ডের চর হাজারী ইউপির বাচ্চু মিয়া ও জোমনা আরা মনির ছেলে মো. রিপন (২০)-কেও এই অভিযানে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here