দাগনভূঞা: ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

0
50

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, দাগনভূঞা (ফেনী)

​ফেনীর দাগনভূঞায় সড়কসংলগ্ন একটি ইটভাটার সামনে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আলমগীর হোসেন (৩৫) নামে এক অভিযুক্তকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (২৮ আগস্ট, ২০২৬) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

​ডিএনসি ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদের দেওয়া তথ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা-বসুরহাট সড়কের দুধমুখা বাজারের উত্তর পাশে সিরাজ ব্রিকস-এর সামনে অবস্থান নেয় ডিএনসির একটি দল। রাত ১০টার দিকে সেখানে সন্দেহভাজন হিসেবে আলমগীর হোসেনকে তল্লাশি করে ওই গাঁজা উদ্ধার করা হয়।

​আটক আলমগীর হোসেন সোনাগাজী থানার ৬ নম্বর ওয়ার্ডের মির্জাপুর গ্রামের নিজাম উদ্দিন ও বিবি কুলসুমের ছেলে। তবে বর্তমানে তিনি দাগনভূঞা থানার ইয়াকুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম চণ্ডীপুর এলাকার চৌধুরী কাজী বাড়িতে বসবাস করছেন।

​এ ঘটনায় ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক হোসেন বাদী হয়ে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here