দাগনভূঞা: ডাকাত, অপহরণ মামলার আসামিসহ আটক ১৪

0
30

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, দাগনভূঞা (ফেনী)।

​ফেনীর দাগনভূঞায় আন্তজেলা ডাকাত দলের সদস্য, গৃহবধূ অপহরণ মামলার আসামি এবং মাদকবিরোধী বিশেষ অভিযানে মোট ১৪ জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮শে আগস্ট, ২০২৬) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।

​ফেনী জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা পরোয়ানাভুক্ত আসামিদের পাশাপাশি নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই সন্দেহভাজনদের আটক করা হয়েছে।

​আটককৃতদের মধ্যে একাধিক মামলার পরোয়ানাভুক্ত (জিআর-২৬৮/২১ ও জিআর-৫৮/২২) উত্তর সেকান্তরপুর গ্রামের জব্বার আলী মোক্তার বাড়ির নুরুল আমিনের ছেলে নুরুল হুদা প্রকাশ হোদন রয়েছেন। এছাড়া দাগনভূঞা থানার গৃহবধূ অপহরণ মামলার (মামলা নং-০৫/১০/২৬) এজাহারভুক্ত অভিযুক্ত উত্তর শ্রীধরপুর গ্রামের রহিম ড্রাইভার বাড়ির সাহিনা আক্তার ও হেলাল উদ্দিন ইউসুফের ছেলে ইসমাঈল হোসেন রকিকেও (২৭) আইনি হেফাজতে নিয়েছে পুলিশ।

​অন্যদিকে, উপজেলার বিভিন্ন স্থান থেকে মাদকবিরোধী অভিযানে আরও ১২ জনকে আটক করা হয়। তারা হলেন—রামচন্দ্রপুর গ্রামের আরিফা খাতুন ও মো. মোস্তফার ছেলে মো. রাজু (৩২), শাহেনা আক্তার ও শাহ আলমের ছেলে মো. নুর আলম (৩৬) এবং মিনু বেগম ও আজমত আলীর ছেলে ইমরান হোসেন (২৬)। এছাড়া নোয়াখালীর সেনবাগ উপজেলার নিজসেনবাগ গ্রামের মনোয়ারা বেগম ও শহিদুল্লাহর ছেলে মো. সবুজ (২৬) (বর্তমানে দাগনভূঞার কোরবানপুর রাস্তার মাথায় বসবাসরত), উত্তর জায়লস্কর গ্রামের মনু ব্যাপারী বাড়ির ৭ নম্বর ওয়ার্ডের রহিমা খাতুন ও মজিবুল হক প্রকাশ মজুর ছেলে মোরশেদ হোসেন জয় (২২), একই এলাকার আফিয়া খাতুন ও শফিকুর রহমানের ছেলে মোশারফ হোসেন নাজিম (২২), উত্তর শ্রীধরপুর গ্রামের হোসনে আরা ও মিজানুর রহমানের ছেলে নুর মোহাম্মদ আকাশ (২৬), পশ্চিম চণ্ডিপুর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের রাজমহন ঠেঙ্গার বাড়ির বিবি আরাধন ও শাহ আলমের ছেলে একরাম হোসেন (২৮), ৭ নম্বর মাতুভূঞা ইউনিয়নের সালামনগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়ির জোহরা বেগম ও মৃত হাসান উল্যার ছেলে মানিক (২৬), একই এলাকার কাশেমের নতুন বাড়ির আমেনা খাতুন ও আব্দুস সালামের ছেলে আবুল কাশেম (৪০), নোয়াখালীর সেনবাগ উপজেলার ৭ নম্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের দালাল বাড়ির মৃত খায়রুন নেছা ও মৃত মো. সিরাজের ছেলে মো. ওমর শরীফ (৩৮) (বর্তমানে সালামনগর মাঝি বাড়িতে বসবাসরত) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কেচকী মোয়া এলাকার আলমগীরের বাড়ির নাজিয়া আক্তার ও হারুনের ছেলে সোহেল (২০) (বর্তমানে ফেনী সদরের নাজির রোডের ভান্ডারী কলোনিতে বসবাসরত)।

​অভিযান শেষে আটককৃত সব সন্দেহভাজনকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here