শ্রীমঙ্গল : মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি

0
31

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

​মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের উপজেলা শাখার নতুন কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭শে আগস্ট, ২০২৬) সন্ধ্যা ৭টায় উপজেলার ভানুগাছ রোডস্থ রিজিক রেস্টুরেন্ট পার্টি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। মানবাধিকার রক্ষা ও সামাজিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার লক্ষ্য নিয়ে দীর্ঘ আলোচনা করেন উপস্থিত বক্তারা।

​অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে নতুন কমিটির সকল সদস্যকে প্রাতিষ্ঠানিক আইডি কার্ড ও অভিনন্দনপত্র প্রদান করা হয়। উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নাছির আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক-টিআইবি) শ্রীমঙ্গল শাখার সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ, দৈনিক ইত্তেফাক-এর উপজেলা প্রতিনিধি সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি আনিছুল ইসলাম আশরাফী এবং ফল বাগান ব্যবসায়ী নুরুল ইসলাম নুরু। এছাড়া অতিথি হিসেবে অংশ নেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার প্রস্তাবিত সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, হবিগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক এইচ আর রুবেল এবং সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন। পাশাপাশি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি ফারুক খাঁন এবং নতুন বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম তাজু উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদ বলেন, সমাজে আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংগঠনের প্রতিটি কর্মীকে মানবিক ভূমিকা পালন করতে হবে। অধিকারবঞ্চিত ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে শাহ্ মসুদ আহমেদ জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় শ্রীমঙ্গল শাখা ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাবে এবং কার্যক্রম সম্প্রসারণে সবার সহযোগিতা প্রয়োজন। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে আইনের বিষয়ে সচেতন করার মধ্য দিয়ে সভাটি সমাপ্ত হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here