পরলোকে বৌদ্ধ ভিক্ষু ধর্মানন্দ মহাথের, বিভিন্ন মহলের গভীর শোক

চট্টগ্রাম সংবাদদাতা।।

রাউজান খামারবাড়ি ধর্মদূত বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথের বুধবার, ১৮ জুন সকাল বেলায় আহার গ্রহণের সময় স্ট্রোকজনিত কারণে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি মা, দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পূর্বআবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারের উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকা, বিহার পরিচালনা কমিটি, আবুরখীল সত্যেন্দ্র-মায়া ফাউন্ডেশনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।

ধর্মানন্দ মহাথের ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার একজন সাংঘিক ব্যক্তিত্ব। তিনি রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের পূর্বআবুরখীল তালুকদার পাড়ার শান্তিময় বিহারের প্রয়াত উপাসক যতীন্দ্র লাল বড়ুয়ার কনিষ্ঠপুত্র। তাঁর সংঘপিতা প্রয়াত প্রিয়দর্শী বড়ুয়া এবং সংঘমাতা দেবী রানী বড়ুয়া।

তিনি শান্তিময় বিহারের নবরূপকার, কর্মবীর প্রয়াত প্রজ্ঞানন্দ মহাথের মহোদয়ের প্রাণপ্রতিম শিষ্য ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ