শ্রীবরদীতে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন এডভোকেট এরশাদ আলম জর্জ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর:

শেরপুরের শ্রীবরদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ চার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন শেরপুর-৩আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এরশাদ আলম জর্জ। শুক্রবার (৬ জুন) দুপুরে উপজেলার গরজরিপা ইউনিয়নের চাউলিয়া গ্রামের শহীদ আসাদুজ্জামান ও বকুল মিয়া, খড়িয়া কাজিরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের শহীদ সবুজ হাসান সম্রাট এবং উত্তর খরিয়া গ্রামের শহীদ গণি মিয়ার পরিবারের হাতে এসব ঈদ সামগ্রী তুলে দেন তিনি।

ঈদ উপহার বিতরণের পাশাপাশি এডভোকেট এরশাদ আলম জর্জ শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় শহিদ পরিবারের সদস্যরা তার এই মানবিক ও সম্মানসূচক উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় এডভোকেট এরশাদ আলম জর্জ বলেন,

“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে কাজ করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি সম্মান জানানো এবং তাঁদের পরিবারের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের আত্মত্যাগ আমাদের রাজনৈতিক ইতিহাসের গর্ব।”

উক্ত বিতরণী অনুষ্ঠানে গোশাইপুর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মো. আব্দুর রউফ, কুড়িকাহনিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মজনু মিয়া, কুড়িকাহনিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলাল উদ্দিন, খড়িয়া কাজির চর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু জাকারিয়া বাবু এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী মোহাম্মদ শাহীন (এলএলবি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ