
এম.পলাশ শরীফ, নিজস্ব সংবাদদাতা।।
নিয়মিত, ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি এ স্রোগানকে সামনে রেখে ভূমি মেলা-২০২৫ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৫টায় উপজেলা সভাকক্ষে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রানালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সহযোগীতায় এ প্রেস কনফারেন্সে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ।
এ সময় অন্যান্যের উপজেলা সমাজ সেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, তথ্য আপা শারমিন সুলতানা, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গনেশ পাল, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ প্রতিবেদক এম. পলাশ শরীফ সহ বিভিন্ন সাংবাদিকবৃন্দ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৫ থেকে ২৭ মে ৩ দিন ব্যাপী এ ভূমি মেলার প্রথম দিনে প্রেস কনফারেন্স ভূমি মেলার উদ্ধোধন, র্যালী, স্টল পরিদর্শন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণসহ সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ মেলা শেষ হবে বলে জানাগেছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা বলেন, এ মেলা থেকে ভূমির মালিকেরা অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিষ্ট্রেশন সংক্রান্ত সকল কার্যক্রম ই-নামজারির আবেদন গ্রহন, ভূমি সেবায় বিভিন্ন আবেদন আপলোড, উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহন করা হবে। #