ফেনী : বর্ণাঢ্য আয়োজনে ‘ফেনীর প্রান্তর’-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
16

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী।

​ফেনী শহরের ওয়েস্ট ক্রাউন চাইনিজ রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফেনীর প্রান্তর’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবদান রাখার জন্য গুণী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।

​অনুষ্ঠানটির সভাপতিত্ব ও পরিচালনা করেন পোর্টালটির চেয়ারম্যান শাহীনুর হোসাইন শাহীন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মাননা পর্বে বর্ষসেরা সাংবাদিক হিসেবে সিনিয়র সাংবাদিক মো. সিরাজুল হক টিপুকে পুরস্কৃত করা হয়। একইসঙ্গে সর্বোচ্চ নিউজদাতা হিসেবে ফুলগাজী-পরশুরাম প্রতিনিধি আদর পাটোয়ারী এবং অনুসন্ধানী সাংবাদিক হিসেবে সোনাগাজী প্রতিনিধি নুর উদ্দিন রনি সম্মাননা গ্রহণ করেন। এ সময় পোর্টালটির সম্পাদক আনোয়ার হোসাইন বিন আহমেদ দর্শকদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ শাহীন ও বার্তা সম্পাদক ইঞ্জিনিয়ার আজগর হোসাইনসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​আলোচনা পর্বে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন বলেন, স্বল্প সময়ে পোর্টালটি স্থানীয় সমস্যা তুলে ধরে মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে এবং ভবিষ্যতেও তারা দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। সাংবাদিক ইউনিয়ন ফেনীর সেক্রেটারি জসিম উদ্দিন ফরায়েজি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর পোর্টালটির কাজের ধারার প্রশংসা করেন। গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অন্যদিকে, ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুদ্দিন খোকন এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন মোবাইল সাংবাদিকতার অবদানের কথা উল্লেখ করে পোর্টালটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সংবাদমাধ্যমের গুণগত মানের প্রতি জোর দিয়ে জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান বলেন, ‘শুধু ভিউ হলেই ফেনীর প্রান্তর ভালো কাজ করছে—এমনটা বলব না। সংবাদ ভালো হলে তবেই বলব তারা ভালো কাজ করছে।’

​আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিত্যবয়ান-এর সম্পাদক মোহাম্মদ আবু দারদা, জাগপা ফেনী জেলার সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন এবং হ্যাপি হোম স্টার প্রোপার্টিজ (এলএলসি) দুবাইয়ের স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার এম. জি. আজম ভূঁইয়া সুমন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে এখন টিভির জেলা প্রতিনিধি ডালিম হাজারী, এনটিভি অনলাইনের সদর প্রতিনিধি জাহিদুল আলম রাজন, কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি এম. এ. আকাশ, তালাশ প্রতিদিন-এর সম্পাদক শাহাদাত হোসেন সাজু এবং হাজীর মিষ্টি মেলা অ্যান্ড ইয়াম্মি ফুডের স্বত্বাধিকারী রিয়াদ হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here