
এস এম আবু কাউসার, বিশেষ সংবাদদাতা।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫২কেজি গাঁজা ও ৫২০বোতল ফেন্সিডিল সহ একজন মাদক কারবারিকে গ্ৰেফতার করা হয়েছে।
তথ্য নিয়ে জানা যায়,জেলা গোয়েন্দা শাখার এসআই(নিঃ)/অংকুর কুমার ভট্টাচার্য্য ও এসআই(নিঃ)/মোঃ সোহেল মিয়া, এএসআই/ শহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা কালে ১৮ই মে রবিবার দিবাগত রাত আনুমানিক (২.৪৫) সময় গাউছিয়া এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন লাভড়াপাড়া এলাকার মাদক কারবারি মোঃ ইউসুফ মিয়া (৩০) এর গোয়াল ঘরে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল বিক্রয় করার জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাৎক্ষণিকভাবে রাত আনুমানিক (৩.১০) ঘটিকায় ঘটনাস্থলে পৌঁছালে ৩ জন মাদক কারবারি পালানোর চেষ্টাকালে রূপগঞ্জের লাভড়া পাড়া এলাকার মোঃ মুকুল ওরফে মকবুল মিয়ার ছেলে ১। মোঃ ইউসুফ মিয়া(৩০) জেলা ডিবি পুলিশ অফিসার ও ফোর্স এর সহায়তায় আটক করে।
এসময়ে ঘটনাস্থল উপস্থিত মাদক কারবারি ২। মোঃ ইব্রাহিম বাবু(২৮) ৩। মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান(২৬) সুকৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ধৃত মাদক কারবারি ১। মোঃ ইউসুফ মিয়া(৩০) তার গোয়াল ঘর থেকে নিজ হাতে ৫২কেজি গাঁজা, যার অবৈধ বাজার মূল্য
১৫,৬০,০০০টাকা এবং ৩ টি পাটের তৈরী বস্তার ভিতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল,যার অবৈধ বাজার মূল্য ১৫,৬০,০০০টাকা জব্দ করা হয়।
ধৃত মাদক ব্যবসায়ীকে উদ্ধারকৃত অবৈধ গাঁজা এবং ফেন্সিডিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে, পলাতক আসামী ১। মোঃ ইব্রাহিম বাবু(২৮) এবং ২। মোঃ বিজয় মিয়া ওরফে হাফিজুর রহমান(২৬) এর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে রূপগঞ্জ সহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে ।
জিজ্ঞাসাবাদ শেষে মাদক ব্যবসায়ীকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।###