
চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে দিন মজুর মস্তুর আলী (৩৪) বজ্রপাতে নিহত হয়েছেন।
শনিবার বেলা সাড়ে তিন ঘটিকায় এ মর্মান্তিক দুর্ঘনা ঘটে। নিহত মস্তুর আলী তিনটি কন্যা সন্তান রয়েছে, তার মধ্যে দু’টিই প্রতিবন্ধী। স্হানীয় ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন জানান দিন মজুর মস্তুর আলী ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। দৈনিক দিন মজুরের উপার্জন দিয়েই চলতো ৪ জনের পরিবার। এখন তার পরিবার নিঃস্ব ও অসহায়।
তিনি জানান আমি ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে যথা সম্ভব তার পরিবারের পাশে থাকার চেষ্টা করবো। স্হানীয় বাসিন্দা মিজানুর রহমান সোহাগ জানান নিহত মস্তুর আলীর পরিবারের প্রতি উপজেলা পরিষদের সুদৃষ্টি অত্যন্ত জরুরী।
স্হানীয় সংবাদর্মী, জনপ্রতিনিধি ও এলাকাবাসী নিহতের পরিবারে প্রতি দুর্যোগ ব্যস্হাপনা ও ত্রান মন্ত্রনায়ের আর্থিক সাহায্য একান্ত প্রয়োজন বলে মনে করেন।