ছাগলনাইয়ার শুভপুর বালুঘাটে উপজেলা প্রশাসনের অভিযান

নুর হোসেন, ফেনী  সংবাদদাতা।। 

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর বালুঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ৩৭টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয় এবং ১০,০০০ মিটারেরও বেশি প্লাস্টিক পাইপ ধ্বংস ও জব্দ করা হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।

অভিযানটি নেতৃত্ব দেন ছাগলনাইয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ। তিনি বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন নদী ও পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালিত হবে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত সরকারি বালু রক্ষায় এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ