গাজীপুরে হাসনাত আবদুল্লাহর উপর হামলার প্রতিবাদে দাগনভূঞায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

নুর হোসেন, ফেনী সংবাদদাতা।

গাজীপুরে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির প্রতিবাদে দাগনভূঞায় মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

আজ (৫ মে) সোমবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলা সদরে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে জিরোপয়েন্টেএসে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা হামলার তীব্র নিন্দা জানান এবং এর পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

বক্তারা বলেন, “হাসনাত আবদুল্লাহর উপর এই বর্বর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। আওয়ামী লীগের সন্ত্রাসী আচরণ দেশের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ