
সংবাদ প্রতিবেদন : এম. নিজাম উদ্দীন মজুমদার সজিব, নিত্যবয়ান সংবাদদাতা, ফেনী।
জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (জেডিপি) নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। শুক্রবার (৭ই আগস্ট, ২০২৬) কবর জিয়ারতের মধ্য দিয়ে নতুন এই কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ শহীদের রূহের মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে তাঁর শাহাদাত কবুলের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এটি ছিল নবগঠিত এই রাজনৈতিক দলটির কেন্দ্রীয় কমিটির প্রথম প্রাতিষ্ঠানিক কর্মসূচি।
জিয়ারত শেষে জেডিপির নেতৃবৃন্দ শহীদ শরীফ ওসমান হাদির রেখে যাওয়া আদর্শ স্মরণ করেন। দেশ ও সাধারণ মানুষের প্রতি তাঁর গভীর দায়বদ্ধতার কথা উল্লেখ করে নেতৃবৃন্দ ন্যায়, গণতন্ত্র ও জনকল্যাণের পথে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল আলিম, প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব নাফিজ ইমতিয়াজ শিমুল। এছাড়া কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও সেখানে অংশ নেন।
