ফুলবাড়ীতে মাদকসহ বাবা ছেলে আটক

সিদ্দিকুর রহমান শাহীন,ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা।।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চায়ের দোকানের অন্তরালে মাদক বিক্রির সময় মাদক বিক্রেতা বাবা ও ছেলেকে পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কুরুষা ফেরুষা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে বালারহাট বাজারের চা বিক্রেতা জাহাঙ্গীর আলম (৫২)  ও তার ছেলে জাহিদ হাসান(১৯)।

শুক্রবার (০২ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারস্থ ওই মাদক বিক্রেতাদ্বয়ের চায়ের দোকান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ(ফেনসিডিলের বিকল্প নেশাপণ্য) উদ্ধার করা  হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, চায়ের দোকানের আড়ালে তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাদের দোকানে মাদক পাওয়া যায়। পরে বাবা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ