
এস এম আবু কাউসার , রূপগঞ্জ।।
অপারেশন ডেবিল হান্ট অভিযানে নারায়ণগঞ্জে রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুব মহিলালীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহজাবিন আক্তার মালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রূপগঞ্জে হাটাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মালা রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দুযারা এলাকার জিন্নত আলীর মেয়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার স্ত্রী উপজেলা মহিলালীগের সভাপতি হাসিনা গাজীর ছত্রছায়ায় এলাকায় জমি দখল, সাধারন মানুষদের বিভিন্নভাবে হয়রানীসহ নানা অনৈতিক অপকর্মে লিপ্ত ছিল দাউদপুর ইউনিয়ন যুব মহিলালীগের যুগ্ম সাধারন সম্পাদক মেহজাবিন আক্তার মালা।
৫ আগষ্টের পর এলাকা থেকে গা ডাকা দেয় সে। সাম্প্রতি দাউদপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালিবের সাথে অনৈতিক কর্মকান্ডের ভিডিও ভাইরাল হয় স্যোসাল মিডিয়ায়। এর পরই আলোচনায় আসে এই যুবলীগ নেত্রী।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার হাটাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক অভিযোগ রয়েছে।