নালমুখ অগ্রগামী গনপাঠাগার এর ঈদ পূনর্মিলন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা।।

চুনারুঘাটের নালমুখ বাজারে অগ্রগামী গন পাঠাগার কর্তৃক পাঠক মেলা ও ঈদ পূনর্মিলন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ১ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় নালমুখ অগ্রগামী গনপাঠাগার ও অগ্রগামী মডেল কেজি স্কুল মাঠে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অগ্রগামী গনপাঠাগার এর উপদেষ্টা সাংবাদিক মিজানুর রহমান এর সভাপতিত্বে ও অগ্রগামী গন পাঠাগার ও মডেল কেজি স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি ডিপার্টমেন্টের প্রধান ড. এমএম ফারুক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসার সৈয়দ মিসবাহ উদ্দিন, অধ্যক্ষ মোঃ আব্দুর রব,কবি ও সাহিত্যিক মাষ্টার মতিউর রহমান, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, কবি ও সাহিত্যিক কাজী আলপু মিয়া, গন পাঠাগার এর উপদেষ্টা এস আই মকলিছুর লস্কর, মাষ্টার বশির আহমদ,ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল মনাফ মূহরী, মাস্টার আবুল হোসেন, শিক্ষক ক্বারী আইয়ূব আলী, ওয়াহিদুর রহমান ছায়েম,আজিজুর রহমান অলিম সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ