বাগেরহাটে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত

সোহেল রানা বাবু, বাগেরহাট।।

বাগেরহাটে যথাযথ ভাব-গাম্ভীর্যের মধ্যদিয়ে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে।

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে সাতটায় প্রথম ঈদের জামায়াতে দেশবিদেশের বিভিন্ন স্হান থেকে ধর্মপ্রান মুসল্লীরা এখানে ঈদের জামায়াত আদায় করেন।জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান।

জেলা বিএনপির প্রধান সমন্বয়ক ও সাবেক জেলা সভাপতি এম এ সালাম।জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মঞ্জুরুল হক রাহাদ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ নামাজ আদায় করেন।

নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহর কল্যান কামনায় বিশেষ দোয়া করা হয়।এছাড়াও জেলার সকল উপজেলার মডেল মসজিদ এ ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়।।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ