দোস্ত এইড : ঝিনাইগাতীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী প্রদান

0
11

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান সংবাদদাতা, ঝিনাইগাতী (শেরপুর)

​শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ৪৩ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। সোমবার (২৭শে জুলাই) দুপুরে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব ফ্যামিলি ফুড প্যাকেট ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।

​সাম্প্রতিক বন্যায় কর্মহীন হয়ে পড়া এসব প্রান্তিক মানুষের সংকট মোকাবিলায় প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত প্যাকেটে ছিল ২৫ কেজি চাল ও ৫ লিটার ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। বিতরণকৃত প্রতিটি প্যাকেটের আনুমানিক বাজারমূল্য প্রায় সাত হাজার টাকা। আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়া উপকারভোগীরা এই সহায়তা পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​এই মানবিক কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী। দুর্যোগকবলিত মানুষের কষ্ট লাঘবে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানান তিনি। অন্যদিকে, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান কার্যক্রমে সহায়তাকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ঝিনাইগাতী উপজেলা আহ্বায়ক ইব্রাহিম খলিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here