
ফজলুর রহমান,নিজস্ব সংবাদদাতাঃ
.নাটোরের বাগাতিপাড়ায় উলামা মাশায়েখ সম্মেলনে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ৯ টায় পেড়াবাড়িয়া দাখিল মাদরাসা হলরুমে উলামা মাশায়েখদের আয়োজনে উপজেলায় বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়ে অনুষ্ঠিত হয়।
উলামা মাশায়েখ বাগাতিপাড়া উপজেলা শাখার সেক্রেটারি ও জয়েন্তিপুর দাখিল মাদরাসা সুপার মাওলানা রবিউল ইসলামের সঞ্চালনায় এবং উক্ত সংগঠনের বাগাতিপাড়া শাখার সভাপতি মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উলামা মাশায়েখ নাটোর জেলার সভাপতি মুফতি মাওলানা মীর নুরুন্নবী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলার সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার আমির মাওলানা এ কে এম আফজাল হোসেন,নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ, সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সেক্রেটারি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার।