ফেনীতে জুলাই যোদ্ধাদের মাঝে ৩ কোটি ৪৩ লক্ষ টাকার চেক বিতরণ

নুর হোসেন,ফেনী সংবাদদাতা ।

আজ (২১ মে ২০২৫) সকাল ১০টায় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের মাঝে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে ‘সি’ ক্যাটাগরির ৩৪৩ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে ১ লক্ষ টাকা করে মোট ৩ কোটি ৪৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ১০টি শহিদ পরিবারকে ১০ লক্ষ টাকা করে ১ কোটি টাকার সঞ্চয়পত্র, ‘এ’ ক্যাটাগরির ৩ জনকে ২ লক্ষ টাকা করে ৬ লক্ষ টাকা এবং ‘বি’ ক্যাটাগরির ৩০ জনকে ১ লক্ষ টাকা করে ৩০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।

সর্বমোট শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে ৪ কোটি ৭৯ লক্ষ টাকার সঞ্চয়পত্র ও চেক বিতরণ করেছে মন্ত্রণালয়।

এছাড়াও স্থানীয়ভাবে জেলা প্রশাসন, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আরও ৩৪ লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব সাইফুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আরিফুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ