মণিরামপুরে দূর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বালানি তেলের দোকান ভস্মীভূত

নুরুল হক, মণিরামপুর (যশোর)।।

মণিরামপুরে দূর্বৃত্তদের দেওয়া আগুনে জ্বালানি তেলের দোকান পুড়ে ভস্মীভূত। রোববার সকালে পৌরশহরের আকরাম মোড়ে দূর্বৃত্তরা দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মুহুর্তের মধ্যে দোকানে থাকা কন্টিনার ভর্তি পেট্রোল, ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ অন্যান্য মালামাল ভস্মীভূত হয়ে গেছে।

 

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রন করে। দোকান মালিক সিরাজুল ইসলাম মনুর দাবি এতে তার সাড়ে ৩লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিরাজুল ইসলাম মনু জানান, রোববার সকাল ৯টার দিকে তার ছোট ভাইয়ের ছেলে ইসমাইল হোসেন দোকান কেনাবেচা করছিলেন।

সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে মুখে মাক্স পরিহিত অজ্ঞাত ২ যুবক দোকানের সামনে এসে আমার কাছে হাফ লিটার পেট্রোল চান। তাদের কাছে পেট্রোল দিয়ে টাকা চাওয়ার সাথে সাথে দোকানের ভেতর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রæত পালিয়ে যায়। মুহুর্তের মধ্যে দাউ দাউ করে পুরো দোকানে আগু ধরে যায়।

অবশ্য এ সময় ইসমাইল দোকান থেকে বাহিরে এসে প্রান রক্ষা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন।

পরে সহকারি পুলিশ সুপার (মণিরামপুর সার্কেল) ইমদাদুল হক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, আগুন দেওয়া ওই দূর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ